রাঙামাটিরাঙামাটি সদরহাইলাইটস

রাঙ্গামাটিতে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

আজ ‎শুক্রবার সকালে জেলা বিএনপি’র নেতৃকবৃন্দ বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপেন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক মো. এড. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী ও সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শনকালে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

Related Articles

Back to top button