জাতীয়

রংধনুর যাত্রায় আমরা অবিচল আছি: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। বিসু, বিজু, বৈসু, সাংক্রান এবং বাংলা নববর্ষ সম্মিলিতভাবে এবার উদযাপিত হয়েছে ঢাকা সহ পুরো পার্বত্যঞ্চালে। এটাই প্রমাণ করে আমরা বাংলাদেশী জাতীয়তবাদিতা থেকে নিয়ে রংধনুর যে যাত্রা সেটিতে আমরা অবিচল আছি। এ এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এবং বৈষম্যহীন উন্নয়নের জন্য আমরা একই ভাবে কাজ করে যাবো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের সুয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা দিনরাত পরিশ্রম করছি। আমাদের প্রধানমন্ত্রী ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করছেন। এ বাংলাদেশকে সমৃদ্ধ করা, সৌহাদ্যপূণ এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করার জন্য। আমাদের চেষ্টা হচ্ছে এ অঞ্চলের ১২টি সম্প্রদায়ের জীবনযাত্রা মান যাতে উন্নত করতে পারি।
তিনি বলেন, এ এলাকার সমৃদ্ধ যে সাংস্কৃতিক বৈচিত্র শুধু পুরো বাংলাদেশই নই পুরো বিশ্বে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। রংধনুর জাতির মধ্যে যে রংযের বাহার আছে এটা কতটুকু সমৃদ্ধ আমরা তা পৃথিবীকে দেখাতে চাই। আমরা এ এলাকার সকলের জীবনযাত্রা মান উন্নয়ন করতে চাই।
এসময় বান্দরবান ৩০০নং আসনের সদস্য সাচিং প্রু, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

Related Articles

Back to top button