বান্দরবানআলিকদমপ্রধান খবর

আলীকদমে হামে শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে চাংমুম ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ইয়াংরিং মাংক্রাত পাড়ার প্রেননয় হোস্টেলের পরিচালক মেচা ম্রো নিশ্চিত করেন।

তিনি আরো জানান, স্বাস্থ্য কমপ্লেক্স আনার পথে শিশুটি মারা যায়। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আরো চারজন। প্রে

প্রেননয় বিদ্যালয়ে মোট হামে আক্রান্ত ৩৫ জন। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ায় নিয়ে আসা যাচ্ছে না।

চাংমুম ম্রো (৮) রুইতন পাড়ার ৯ নম্বর ওয়ার্ড এলাকার পাসং ম্রোর মেয়ে। সে আলীকদম কুরুকপাতা ইয়াংরিং মাংক্রাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হাসান বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। এই রোগে আক্রান্ত হয়ে ৬৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজনকে রেফার করা হয়েছিল। আক্রান্ত আরও রোগী হাসপাতালে আসছে।

Related Articles

Back to top button