বান্দরবানপ্রধান খবরলামা

মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে।

নিখোঁজ পর্যটকের নাম আবদুল ওয়াদুদ (১৯)। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। তাঁকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ডুবুরি দল বান্দরবানে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, সায়েম তার সঙ্গীয় আরো ৫ বন্ধু সহ আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসে। রিসোর্টে চেক ইন করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সে গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রিসোর্ট মালিক আজিম জানান ৬ জন পর্যটক তাদের রিসোর্টে আসেন।তারা প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ রিসোর্ট রেখে পার্শ্ববর্তী মাতামুহুরী নদীর গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজ পর্যটক উদ্ধার হয়নি।

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো.আবদুল্লাহ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি,উদ্ধার কার্যক্রম চলছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানিয়েছেন, নিখোঁজ পর্যটককে উদ্ধার করতে কাজ চলছে। চট্টগ্রামে থাকা তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button