এয়োদশ নির্বাচনে মিয়ানমারে অভ্যন্তরে প্রভাব বাংলাদেশে পড়বে না- সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত
আসন্ন নির্বাচনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিশৃঙ্খলা নিজেদের দেশে ভিতরে থাকবে বাংলাদেশে অভ্যন্তরে করবে না বলে আমরা আশাবাদী। বাংলাদেশ বিজিবি সীমান্তবর্তী এলাকার জুড়ে সংক্রিয় পাশাপাশি প্রতিনিয়ত সজাগ রয়েছে। মিয়ানমারে অভ্যন্তরে যে প্রভাব আগে যেমন আসেনি এখনো আসবে না বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
আজ মঙ্গলবার সকালে বান্দরবান সরকারি কলেজে প্রাঙ্গনে আসন্ন এয়োদশ নির্বাচনের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
প্রেস ব্রিফিংকালে সেক্টর কমান্ডার বলেন, আসন্ন জাতীয় এয়োদশ নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বান্দরবানে ১৬৯ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে সাতটি উপজেলায় ২১টি বিজিবি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তার মধ্যে রুমা ও রোয়াংছড়ি ৯বিজিবি ৭ প্লাটুন, থানচিতে ৩৮বিজিবি ৭ প্লাটুনসহ ৫৭ বিজিবি লামা ও আলীকদমে ৭ প্লাটুন। একই সাথে বান্দরবান সেক্টরে ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনে দ্বায়িত্ব পালন করা হবে।
বিজিবি আরো জানায়, ঝুঁকি বিবেচনা করে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স এবং ৫ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে সাতটি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। একই সাথে ঘটনাস্থলে পৌছাতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকার কথা জানানো হয়। এর ফলে আসন্ন নির্বাচনে দেশের জনগনের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দ্বায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।
প্রেসব্রিফিয়ে বলিপাড়া ব্যাটালিয়নে ৩৮ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, আর্টিলারি উপ- অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিমসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






