রাঙামাটিরাজস্থলীহাইলাইটস

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। পরে পর্যায়ক্রমে উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার-ভিডিপি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে সালামী ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার এবং রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা হয়।

Related Articles

Back to top button